Description
শিমুল দেখল নীল কালিতে তাতে লেখা- ‘সুজনেষু, আপনার পাঠানো গল্পটি মনোনীত হয়নি। নমস্কার নেবেন।’ তারপরে আঁকাবাঁকা একটা সই, নীচে সিল, ‘সম্পাদক, ছোটোদের জগৎ’। ‘ছোটোদের জগৎ’-এর সম্পাদক তো শুভ্রনীল দাশগুপ্ত। এটা তাঁর সই? ও ভালো করে খুঁটিয়ে দেখল। হ্যাঁ, শুভ্রনীল দাশগুপ্তই লেখা রয়েছে সইটায়। পড়া যাচ্ছে। সম্পাদক নিজে পড়েছেন ওর গল্পটা, তারপর বাতিল করেছেন? কিন্তু শুধু একটাই লাইন লিখলেন চিঠিটাতে? বাতিল হয়েছে গল্প, শুধু এটুকুই জানালেন? কেন বাতিল, কেন গল্পটা খারাপ, সেটা তো একটু জানাতে পারতেন। শিমুলের হঠাৎ খুব মনখারাপ করতে শুরু করল।








Reviews
There are no reviews yet.