Description
যুগে যুগে নারীকে অবদমিত করা হয়েছে। এ কেবল কথার কথা নয়। তবুও নারীর ইতিহাস উজ্জ্বল হয়ে আছে তার উৎকর্ষে, এ যাবৎকাল। সূচনা হয়তো যার সেই উপনিষদের সময়ে, অথবা প্রাচীন আলেকজান্দ্রিয়ায়, কিংবা হয়তো মধ্যযুগের ইতালিতে, অথবা আমাদের পরিচিত বাংলাদেশেরই কোনো এক অগোছালো পল্লিগৃহের নিভৃত অন্তরঙ্গতায়। যাজ্ঞবল্ক্য কেমন করে গার্গীকে নিরস্ত করতে চেয়েছিলেন, কী করেই-বা নিজের নারীত্বকে প্রতিষ্ঠা করেছিলেন অ্যাগনোদিস? দুয়ার খুলে যাচ্ছে। এক-একটা করে অন্ধকার। ফরাসিতে উভরির অর্থে খোলা, দেকুভরির অর্থে আবিষ্কার, ফরাসিনি মহিলা এমিলি দ্যু শাঁতেলিয়র সঙ্গেই-বা নিউটনের কী সম্পর্ক? আশ্চর্য এক মায়াবী রাত। অর্ধাংশ ছাপিয়ে আজ, আকাশের সম্পূর্ণতায় দীপাবলি উদ্যাপন।








Reviews
There are no reviews yet.