Description
পুরন্দর রায় ও তাঁর ষোড়শী স্ত্রী কেশবপ্রিয়ার ভবিষ্যৎ-স্বপ্নে অকস্মাৎ কালবৈশাখীর মতন নেমে এল এক অপ্রতিম দুর্যোগ। গাঢ় রক্তবর্ণ হয়ে উঠল সন্ধ্যা-আকাশ; অপরূপ শস্যখেত, ছায়াচ্ছন্ন গ্রাম, দিঘির শান্ত জলে ঘেরা নিস্তরঙ্গ পইঠা, রাঙচিতের বেড়া দিয়ে সাজানো শ্রীমণ্ডিত মাটির দাওয়া, আচার-ব্রত-পার্বণ-পুজোপালা, কত লোকাচার বিয়ের গান আর গৃহস্থের মঙ্গলকামনার স্বপ্নারুণ বাংলার বাতাসে মহাভুজঙ্গের তীব্র শিস বাজিয়ে শেষবারের জন্য বঙ্গে ফিরে এলেন নাগপুরের মহারাজা মরাঠি রঘুজি ভোঁসলের সেনাপতি কুখ্যাত ভাস্কর পণ্ডিত। কেঁপে উঠল তুলসীতলার শ্রীদীপ, দমকা বাতাসে হয়তো-বা নির্বাপিতই হল।








Reviews
There are no reviews yet.