Description
সাহিত্যে, তথা মানব অস্তিত্বের সংকটময় বাস্তবতার নানা ক্ষেত্রে ফ্রানৎস কাফকা অবাধে বিচরণ করতেন। মানবজীবনের অন্ধকারাচ্ছন্ন দিকগুলো বারবার তাঁর লেখনীতে প্রতিফলিত হয়েছে, এবং সেইসব অন্ধকারের মুখোমুখি হয়ে কাফকার গল্পের মুখ্য চরিত্ররা হয় পালানোর চেষ্টা করেছে, নতুবা নিজেদের ভবিতব্যের কাছে হার স্বীকার করেছে। তবু সেসবের মাঝে চরিত্রদের অনুসন্ধিৎসু মন ও ন্যায়-অন্যায়ের এক গভীর বোধের আভাস পাওয়া গেছে, যা পরোক্ষভাবে লেখকের নিজের চরিত্রেরই প্রতিবিম্ব হিসেবে যুগে যুগে পাঠকদের চোখে ধরা দিয়েছে। ‘ফ্রানৎস কাফকা সংগ্রহ’ গ্রন্থমালায় কাফকার সৃষ্টিসমূহের অনুবাদের মাধ্যমে সেই প্রতিবিম্বেরই একটা রূপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।








Reviews
There are no reviews yet.