Description
প্রবহমাণ বাংলার প্রাণের কথা ধরা আছে বলেই বাংলাভাষী যে-কোনো মরমি পাঠক মণীন্দ্র গুপ্তর সাহিত্য-সৃজনে খুঁজে পেতে পারেন নিজস্ব ঘরবাড়ি। আর তাতে চিরকালের কথা আছে বলে, শুধু বাংলাভাষী মানুষ কেন, অনূদিত হলে ভিনভাষীও খুঁজে পাবেন প্রাণের আরাম আর অপার বিস্ময়। আলাদা করে মনে রাখার যে, মণীন্দ্র গুপ্তর লেখার বিশেষ দিক হল মুছে দেওয়া কালবিভাজন আর সংরক্ষণ ভাবনা। লেখার উপাদান হিসেবে বেশিরভাগই তিনি বেছে নিয়েছেন লোকজ উৎস, যা একেবারেই তাঁর জীবন সম্পৃক্ত। ঠিক যেমন শিল্পী রামকিঙ্কর তাঁর ভাস্কর্যের রূপদানের জন্য তুলে নিয়েছিলেন খোয়াইয়ের কাঁকরের মতো তুচ্ছ সামগ্রী। তেমনি তুচ্ছের মধ্যে লুকিয়ে থাকা জীবনের রহস্যকে শব্দে গেঁথেছেন মণীন্দ্র। পৌঁছে গেছেন বিশ্বকালীন বোধের জগতে।








Reviews
There are no reviews yet.