Description
‘শিলান্যাস শেষ করে গহ্বরে যে জন/ শাবক, সেও কি ভ্রমণ ফেলে ছুটে আসে/ নিম্ন মোহনায়?’
-প্রশ্ন থাকে। আসলে থাকেও না। থাকে শুধু ফিরে ফিরে আসা নিজের মোহনায়। আজীবনের সংগ্রামী মায়ের মুখে বলিরেখার মতো গাঢ় দাগে ভূগোল লেখা হয়, নিজের শরীরে দেখা মেলে দেহ মাংস হাড় এর সাথে মানুষী প্রহার। পালকশ্রেণি রাষ্ট্রের ছেঁড়া ব্যাগে ভরে নেয় ভাঙা স্কুলবাড়ি আর পুড়ে যাওয়া রমণীর মাথার ক্লিপ। সুদেষ্ণার কবিতায় এভাবেই নতুন ঠিকানা খুঁজে পায় বাংলা ভাষা, আহ্লাদে আড়মোড়া ভাঙে, অস্বস্তিতে সন্ত্রস্ত হয়।








Reviews
There are no reviews yet.