Description
তুমি
আমায় একটা শহর দিলে।
প্রতিদানে
আমি তোমায় একটা কবিতা না দিয়ে
একটা কাহিনি দিলাম।
এই কাহিনিতে তুমি অনেক পায়ের ছাপ পাবে
রক্তাক্ত
যে সময় অতিক্রান্ত, ঘাতক ও আক্রান্তদের
একাধারে হত্যা করে,
সে জটিল সময়ের।
যতক্ষণে অজুতবর্ণের স্মৃতির পৃষ্ঠা থেকে পৃষ্ঠায়
যুযুধান ব্যূহে বিন্যস্ত সেইসব ছাপ থেকে ছাপে
ছুটে বেড়িয়ে তুমি খুঁজে পেয়ে যাবে
ছোরা,
তোমাকে দেওয়া আমার এ কাহিনিতে
প্রস্তুত থাকবে রক্তিম
এক ভোর
আর একটা
হৃদয়।








Reviews
There are no reviews yet.